spot_imgspot_img
spot_imgspot_img

স্পেন-বেলজিয়াম ম্যাচে কে জিতবে, জানালো সুপার কম্পিউটার

ক্রীড়া ডেস্ক:
spot_img

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চ এখন লস অ্যাঞ্জেলেসে। শেষ চারে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি–স্পেন ও বেলজিয়াম। টুর্নামেন্ট যত গড়াচ্ছে, বেলজিয়ামের আক্রমণভাগ ততই ধারালো হয়ে উঠছে। তবে রেড ডেভিলদের সেমিফাইনালে ওঠার পথে এবার সবচেয়ে বড় বাধা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ‘লা রোজা’ বা স্পেন। আক্রমণ বনাম স্প্যানিশ দুর্ভেদ্য রক্ষণের এই ধ্রুপদি লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? উত্তর খোঁজার চেষ্টা করেছে বিখ্যাত ডেটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার। আর তাদের হিসাবে পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকছে স্পেনই।

- Advertisement -

গ্রুপ ‘জি’র চ্যাম্পিয়ন হলেও শুরুতে বেলজিয়ামের পারফরম্যান্সে কিছুটা ঘাটতি ছিল। তবে নকআউট পর্বে এসেই চেনা ছন্দে ফিরেছে তারা। শেষ ৩২-এর ম্যাচে সেনেগালের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের নাটকীয় জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বহুগুণ। যার প্রতিফলন দেখা গেছে শেষ ষোলোর ম্যাচে; স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ডোমেনিকো টেডেসকোর শিষ্যরা।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে নজর কেড়েছেন চার্লস ডি কেতেলারে। পরে বদলি হিসেবে নেমে জালের দেখা পান হান্স ভানাকেন ও রোমেলু লুকাকু। বিশেষ করে লুকাকুর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। চলতি বিশ্বকাপে বদলি হিসেবে নেমে এরইমধ্যে ৩টি গোল করেছেন এই স্ট্রাইকার। বিশ্বকাপের এক আসরে বদলি হিসেবে এর চেয়ে বেশি গোল করার রেকর্ড আছে কেবল ক্যামেরুনের কিংবদন্তি রজার মিল্লার (৪টি, ১৯৯০)। তবে দুর্দান্ত ফর্মে থাকলেও স্পেনের বিপক্ষে কৌশলী ম্যাচে লুকাকুকে হয়তো আবারও ‘সুপার সাব’ হিসেবে বেঞ্চেই দেখতে হতে পারে।

পরিসংখ্যান বলছে, বেলজিয়ামের আক্রমণভাগ এখন তাদের ইতিহাসের অন্যতম সেরা ছন্দে রয়েছে। চলতি বিশ্বকাপে তাদের শট থেকে গোল করার হার ১২.১ শতাংশ, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বোচ্চ (শীর্ষে ২০১৮ বিশ্বকাপ, ১৫.২ শতাংশ)। শুধু তাই নয়, প্রতি ম্যাচে গড়ে ২১.৪টি শট নিয়ে পাঁচ ম্যাচে মোট ১০৭টি শট নিয়েছে তারা, যা দলটির আক্রমণাত্মক মানসিকতারই প্রমাণ।

সর্বশেষ