spot_imgspot_img
spot_imgspot_img

স্বপ্নের বিশ্বকাপ শেষে মৃত্যু, শোকে স্তব্ধ দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গন

ক্রীড়া ডেস্ক:
spot_img

ক্রীড়া ডেস্ক: পূর্ববর্তী ফুটবল বিশ্বকাপে দেশের হয়ে ইতিহাস গড়ার পর স্বদেশে ফিরে না–ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণ আফ্রিকার উদীয়মান ফুটবলার জেডেন অ্যাডামস। মাত্র ২৫ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গনে।

- Advertisement -

শনিবার (১১ জুলাই) দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয় জেডেন অ্যাডামসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মিডফিল্ডার জেডেন অ্যাডামস ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মেক্সিকো ও চেকিয়ার বিপক্ষে শুরুর একাদশে খেলেন এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে দলের ঐতিহাসিক নকআউট পর্বে ওঠার অভিযানে অবদান রাখেন। পরে শেষ ষোলোর আগে রাউন্ড অব ৩২-এ কানাডার কাছে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপ চলাকালেই ব্যক্তিগত শোকের মধ্য দিয়ে যেতে হয়েছিল অ্যাডামসকে। চেকিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন তার দাদির মৃত্যু হয়। এরপরও দেশের জার্সিতে মাঠে নেমে দায়িত্ব পালন করেছিলেন এই তরুণ ফুটবলার।

ক্লাব ফুটবলে জেডেন অ্যাডামস খেলতেন দক্ষিণ আফ্রিকার শীর্ষ ক্লাব মামেলোদি সানডাউন্সে। এর আগে তিনি স্টেলেনবস এফসির হয়ে নিজেকে পরিচিত করে তোলেন। ২০২৫-২৬ মৌসুমে সানডাউন্সের হয়ে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সাফল্যও ছিল তার ক্যারিয়ারের অন্যতম অর্জন।

তার মৃত্যুতে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয়, দক্ষিণ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন এবং ফিফা সভাপতি গভীর শোক প্রকাশ করেছেন। ফুটবলাঙ্গনের সবার মতে, দেশের অন্যতম প্রতিশ্রুতিশীল এক প্রতিভার অকালপ্রয়াণে দক্ষিণ আফ্রিকার ফুটবল অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ