spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে সুমাইয়া নিখোঁজের ৮ দিন, এখনও মেলেনি সন্ধান

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের চকবাজার এলাকা থেকে সুমাইয়া আক্তার নামের এক তরুণী ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজের ৮দিন পেরিয়ে গেলেও পুলিশ সুমাইয়ার কোন সন্ধান দিতে পা পারায় পরিবারটি হতাশ হয়ে পড়েছেন।

- Advertisement -

জিডিতে উল্লেখ করা তথ্য অনুযায়ী, গত ২২ আগস্ট সকাল ১১টার দিকে চকবাজার এলাকার আলাদীন সড়ক সংলগ্ন এলাকা থেকে ওই যুবতী নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। জিডিতে নিখোঁজ যুবতীর বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছে। তার শারীরিক গড়ন, পরনের পোশাক ও অন্যান্য পরিচয় জিডিতে উল্লেখ করা হয়েছে।

তার মামা মোহাম্মদ মহিউদ্দিন বলেন. নিখোঁজ হওয়ার পর থেকে সুমাইয়ার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এ বাাপারে চকবাজার থানার জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই আলাউদ্দিন বলেন, নিখোঁজ যুবতীর অবস্থান জানতে বাসার আশ-পাশের সিসিটিভি পরীক্ষা করে দেখা হয়েছে। সেখানে বাসা থেকে বেরিয়ে যাওয়ার ফুটেজে দেখা গেছে। আমরা নিখোঁজের কারণ ও তাকে উদ্ধারের চেস্টা চালিয়ে যাচ্ছি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ