spot_imgspot_img
spot_imgspot_img

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাস।

- Advertisement -

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার রাত ৯টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মির্জা আব্বাসের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসার পর মেডিক্যাল বোর্ডের পরামর্শ এবং আল্লাহর রহমতে তিনি এখন অনেকটাই সুস্থ। বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন তিনি।

গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় মস্তিষ্কে জটিলতা ধরা পড়লে দেশে তার দুটি অস্ত্রোপচার করা হয়।

উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এপ্রিলের শুরুতে শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

দুই দেশে দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ