spot_imgspot_img
spot_imgspot_img

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না মেসিকে?

স্পোর্টস ডেস্ক
spot_img

শেষ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে নিজের দুই দশকের অধ্যায়ের ইতি টানলেন লিওনেল মেসি। আবেগঘন এক বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

- Advertisement -

জানিয়েছেন, জাতীয় দলের জার্সি ছেড়ে দেওয়া হৃদয়ের জন্য ভীষণ কষ্টের হলেও সময় এসেছে সরে দাঁড়ানোর।
২০২৬ বিশ্বকাপের ফাইনালের দুই দিন পর, ২১ জুলাই নিজের অবসরের কথাগুলো লিখেছিলেন মেসি।

পরে বাবাকে হারানোয় সিদ্ধান্তে আরও দৃঢ় হয়েছেন বলে জানিয়েছেন তিনি। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর গত কয়েক সপ্তাহে নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক ভেবেছেন আর্জেন্টিনা অধিনায়ক।
শেষ পর্যন্ত ৩৯ বছর বয়সে জাতীয় দলের জার্সিতে দীর্ঘ পথচলার ইতি টানলেন তিনি।
সোমবার রাতে নিজের ফেসবুকে বিশাল একটি পোস্ট করে মেসি নিজের আর্জেন্টিনার জার্সিতে শেষের ঘোষণা দেন।

মেসি লিখেছেন, ‘ফাইনালের পর এতদিন ধরে অনেক ভেবেছি। এবার সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। সিদ্ধান্তটি আমাকে কষ্ট দিয়েছে, এখনো আত্মার গভীরে ব্যথা দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, এটাই সময়।’

আর্জেন্টিনা জাতীয় দলে মেসির পথচলা শুরু হয়েছিল ২০০৫ সালে। দীর্ঘ এই যাত্রায় তাকে পেরোতে হয়েছে হতাশা, সমালোচনা আর ব্যর্থতার কঠিন সময়। ২০০৮ সালে অলিম্পিকে সোনা জিতলেও জাতীয় দলের হয়ে বড় শিরোপার অপেক্ষা দীর্ঘ হয়েছে। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হার, এরপর কোপা আমেরিকার টানা দুই ফাইনালে ব্যর্থতা তাকে ভীষণ হতাশ করেছিল। এমনকি ২০১৬ সালে একবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন তিনি। তবে সমর্থকদের ভালোবাসায় সাড়া দিয়ে আবার ফিরেছিলেন আর্জেন্টিনার জার্সিতে।

এরপরই বদলে যায় মেসির জাতীয় দলের গল্প। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে তার সোনালি সময়ের শুরু। এরপর ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং আবার কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনার অধিনায়ক পূর্ণ করেন নিজের স্বপ্নের ক্যারিয়ার।

বিশেষ করে কাতার বিশ্বকাপের শিরোপা ছিল মেসির জন্য বহু বছরের অপূর্ণতার অবসান। তার নেতৃত্বে ২০২২ সালে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটে। যে বিশ্বকাপ ট্রফির জন্য এত দীর্ঘসময় অপেক্ষা, শেষ পর্যন্ত সেটিও নিজের হাতে তুলেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে সেই অর্জনই মেসিকে আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে চিরস্থায়ী এক উচ্চতায় নিয়ে গেছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ