মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, প্রতিহতের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইসলামের দ্বিতীয় পবিত্র শহর মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে নিক্ষেপ করা হয়েছিল কিংবা এর সম্ভাব্য লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

- Advertisement -

সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার তথ্য জানান। তিনি বলেন, মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর সেটি প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

এর আগে গত মাসে মক্কাকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র ছুড়েছিল বলে অভিযোগ ওঠে। সৌদি পক্ষের ভাষ্য অনুযায়ী, সেটিও নির্ধারিত স্থানে আঘাত হানার আগেই প্রতিহত করা হয়।

এ ছাড়া একই সময়ে মদিনার একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনাও সামনে আসে। ওই কেন্দ্র থেকে মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হতো বলে জানা যায়।

সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে এসেছে, কারা এটি নিক্ষেপ করেছে কিংবা হামলার উদ্দেশ্য কী ছিল—এসব বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এখনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

সূত্র: আল আরাবিয়া

সর্বশেষ