৭৫ লাখ টাকার আইসসহ যুবক গ্রেফতার

spot_img

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকা থেকে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ মো. এরশাদ (২৭) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

রোববার (২৮ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে মইজ্জ্যারটেক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এরশাদ কক্সবাজারের উখিয়ার ৫নং ওয়ার্ডের থাইংখালী গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। পেশায় তিনি মসজিদের ইমাম। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মইজ্জ্যারটেক দিয়ে নগরীতে প্রবেশের সময় কক্সবাজার থেকে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় যাত্রী এরশাদের দেহতল্লাশি করে ৫০০ গ্রাম আইস জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।

সর্বশেষ