চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে স্বামীর মৃত্যু, স্ত্রী আশঙ্কাজনক

spot_img

চট্টগ্রাম নগরীর হালিশহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো একজন। মৃত ব্যক্তির নাম আব্দুল খালেক (৬৫)। মারাত্নকভাবে দগ্ধ হয়েছেন তার স্ত্রী আনোয়ারা বেগম (৬০)।

- Advertisement -

রোববার দিবাগত রাত ২টা ২০ মিনিটে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহরে ধপফুলের দিদারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেকের ছেলে মাসুদ রানা বলেন, রাতে আমরা খেয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আহত অবস্থায় মা-বাবাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা বাবাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেক জানান, আহত আনোয়ারা বেগমকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ