নিজস্ব প্রতিবেদক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, চট্টগ্রামের নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান, পদাতিক।
- Advertisement -
গত ১৭ আগস্ট থেকে তিনি র্যাব-৭-এর অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি র্যাব-১৫, কক্সবাজারের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এ তথ্য জানিয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান র্যাব-৭-এর বিভিন্ন কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় নেতৃত্ব দেবেন।




