spot_imgspot_img
spot_imgspot_img

২০২৭ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি (সোমবার)। মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

প্রতিবেদনে বলা হয়, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় রমজান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ওই দিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে এবং পরদিন থেকে রোজা পালন শুরু হবে।

হিসাব অনুযায়ী, ২৯ বা ৩০ দিন সিয়াম সাধনার পর ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ খালি চোখে চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

উল্লেখ্য, হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী ইসলামিক মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। সৌর বছরের চেয়ে হিজরি বছর প্রায় ১১ দিন ছোট হওয়ায় প্রতিবছর রমজান মাস ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ