spot_imgspot_img
spot_imgspot_img

হালিশহর এ-ব্লকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো.মোক্তার হোসেন বাবু :
spot_img

মো.মোক্তার হোসেন বাবু : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হালিশহরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হালিশহর বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপির প্রভাবশালী সদস্য ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জননেতা মোশাররফ হোসেন ডিপ্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. শফি উল্লাহ এবং হালিশহর থানা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৌরব শাহীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. আবদুল কাইয়ুম।

এ সময় হালিশহর থানা যুবদল নেতা সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও যুবদলের সংগঠক মানজুরুল কাদের শ্যামল এবং হালিশহর থানা যুবদলের মো. ফয়সাল মাওলা পনির উপস্থিত ছিলেন।

এ ছাড়া হালিশহর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হোসেন, মোহাম্মদ মনা, মোহাম্মদ জামান ও মো. শিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মো. আলতাপ হোসেন রাশেদ, হালিশহর থানা যুবদল নেতা মনির শেখ এবং যুবদল নেতা মো. আলী, মো. পারভেজ ও মো. মহিউদ্দিনও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের কল্যাণে বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করেন।

একই সঙ্গে দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা। তারা দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে হালিশহরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ