সাবেক এমপি সালাহউদ্দিনের মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা-৪ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির এই নেতা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দীর্ঘদিনের এই রাজনীতিকের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

- Advertisement -

মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য কামনা করেন।

এর আগে মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।

ঢাকা-৪ আসন থেকে তিনবার নির্বাচিত

সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। দলটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সর্বশেষ