সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় ইহরামরত অবস্থায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। নিহতের তিন এতিম সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার কথা বিবেচনা করে পরিবারটির হাতে ১০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে শায়খ আহমাদুল্লাহ জানান, নিহত নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাদের বাড়িতে যান আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধিরা। এ সময় নিহতের তিন এতিম সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় পরিবারটির হাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, সৌদি আরবের রিয়াদে ইহরামরত অবস্থায় নিহত নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে তারা সেখানে গিয়েছিলেন। পাশাপাশি তার তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য কামনা করেন। একই সঙ্গে মরহুম নাসরুল্লাহ বদরের জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন।
নিহতের তিন সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই আর্থিক সহায়তা শোকাহত পরিবারটির জন্য কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

