সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, মরদেহ ফেরাতে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সংশ্লিষ্ট আদালতের রায়ের অনুলিপি চেয়েছে বাংলাদেশ সরকার। ওই কপি হাতে পাওয়ার পর সৌদি আরবের সঙ্গে আলোচনা করে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

- Advertisement -

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালে সৌদি আরবের পুলিশ ওই দুই বাংলাদেশিকে আটক করেছিল। তবে এ সময়ের মধ্যে তাঁদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেননি। আদালতের রায়ের অনুলিপি পাওয়া গেলে তাঁদের পরিচয় এবং পরস্পরের মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অনেক বাংলাদেশি কারাগারে রয়েছেন। দেশটি নিয়মিতভাবে কারাবন্দি বাংলাদেশিদের তালিকা পাঠায়। বর্তমানে সেই তালিকা যাচাই-বাছাই করে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা চলছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে রায়ের কপি হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, প্রয়োজনীয় নথি পাওয়া গেলে বিষয়টি সম্পর্কে আরও তথ্য জানানো সম্ভব হবে।

এদিকে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীনভাবে অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যরা এমনকি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবও দেশ ছেড়ে চলে গেছেন। তাঁর মতে, এমন ঘটনাকে অন্য কোনো ঘটনার সঙ্গে তুলনা করা যায় না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করাকে সময়ের অপচয় বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ