মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে র‍্যাবের অভিযান

spot_img
ফাইল ছবি
মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান। শুক্রবার ভোর থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয় বলে জানান তিনি। সোনাপাহাড় গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখার সময় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটেছে বলেও দাবি করেন এই র‌্যাব কর্মকর্তা।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প পিপিএম অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বলেন, আমরা আস্তানাটি ঘিরে ফেললে সেখান থেকে মুহুর্মুহু গুলি ছোড়া হয়। বেশ কয়েকটি বিস্ফোরণও হয়েছে।

- Advertisement -

তিনি বলেন, ঢাকা থেকে বোমা অপসারণকারী দল রওনা হয়েছে। তারা আসলেই আস্তানাটিতে ঢোকা হবে। সেখানে কী পরিমাণ বিস্ফোরক আছে, তা পরে জানাতে পারব।

র‌্যাব জানিয়েছে, জোরারগঞ্জ বিএসআরএম স্টিল মিল ও বারইয়ার হাঁটের মাঝামাঝি সোনা পাহাড় এলাকার একটি বাড়িতে অবস্থান নেয় জঙ্গিরা।

ওই আস্তানায় কতজন জঙ্গি থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘কতজন আছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তিন থেকে চার জন জঙ্গি থাকতে পারে বলে আমরা ধারণা করছি।’

সর্বশেষ