চট্টগ্রামে বিমানের সিটের নিচে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

spot_img

মো.রাশেদ : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা একটি বিমানের সিটের নিচ থেকে উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় কোটি টাকা বলে জানা গেছে। গতকাল শনিবার শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা এসব স্বর্ণ উদ্ধার করেন। এসব স্বর্ণের ওজন ৪ কেজি ৫৪০ গ্রাম বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। তবে উদ্ধারকৃত স্বর্ণের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় স্বর্ণের মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিত যৌথ অভিযান পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের (বিজি-১৫২) ভেতর থেকে তল্লাশির মাধ্যমে পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা।

সর্বশেষ