চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, দুই মাইক্রো গাড়িসহ গ্রেপ্তার ৩০

‎‎মুহাম্মদ জাহাঙ্গীর আলম. চট্টগ্রাম
spot_img

‎‎মুহাম্মদ জাহাঙ্গীর আলম. চট্টগ্রাম
‎‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের সময় অভিযান চালিয়ে যুবলীগ-ছাত্রলীগের ৩০ জন নেতা কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় মিছিলের ব্যানারসহ দুটি মাইক্রোবাস জব্দ করা হয়। ‎রোববার (৩০ আগস্ট) সকালে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

- Advertisement -

‎‎পুলিশ জানায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে মিছিল বের করার খবর পেয়ে সেখানে অভিযান চালায় চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ। এ সময় মিছিল থেকে দুটি মাইক্রোবাসসহ ‎৩০ জন নেতাকর্মীকে আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়। ‎এতে গ্রেপ্তাররা সবাই বাশখালী উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

‎‎আনোয়ারা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সকালে দক্ষিণ জেলা যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আনোয়ারা থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

সর্বশেষ