spot_imgspot_img
spot_imgspot_img

আন্তর্জাতিক ডেস্ক

মুসলিম বিশ্বকে ‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান মোজতবা খামেনির

নিজস্ব প্রতিবেদক
spot_img

মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টি করাই শত্রুপক্ষের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈচিত্র্যকে নিজেদের স্বার্থে সংঘাত তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে।

- Advertisement -

শনিবার (৩০ আগস্ট) এক লিখিত বিবৃতিতে তিনি মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

মোজতবা খামেনি বলেন, মুসলিম উম্মাহর বিভাজন ও দুর্বলতা শত্রুপক্ষ পর্যবেক্ষণ করছে। সুযোগ পেলেই তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করবে। তাই মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য আরও জোরদার করা প্রয়োজন।

ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি প্রশ্ন করেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে ফিলিস্তিনিরা কি এতটা অসহায় ও নিপীড়নের শিকার হতো? একইভাবে পারস্য উপসাগরীয় দেশগুলো ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকলে হাজার মাইল দূরের কোনো দখলদার শক্তি তাদের সম্পদের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকানোর সাহস পেত না বলেও মন্তব্য করেন তিনি।

মুসলিম রাষ্ট্রগুলোর নেতাদের উদ্দেশে খামেনি প্রকৃত শত্রুকে চিহ্নিত করে তাদের পরিকল্পনা বুঝে মোকাবিলার আহ্বান জানান। তিনি যুক্তরাষ্ট্রের শাসকগোষ্ঠী ও জায়নবাদী শাসনব্যবস্থাকে মুসলিম ঐক্যের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করেন।

তার ভাষ্য, এসব শক্তি শুধু ইরান বা প্রতিরোধ ফ্রন্টের জন্য নয়, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার মুসলিম জনগোষ্ঠীর জন্যও বড় হুমকি।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ