অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
spot_img

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।সোমবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

- Advertisement -

তিনি জানান, মির্জা ফখরুল রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে ধুলাবালির কারণে অসুস্থ অনুভব করেন তিনি এবং পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন।

তবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন শায়রুল কবির। তিনি জানান, মির্জা ফখরুলের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে অযথা হাসপাতালে ভীড় না করতে এবং দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব।

সর্বশেষ