spot_imgspot_img
spot_imgspot_img

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলে তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

- Advertisement -

রোববার (৩০ আগস্ট) নীলফামারীর ডালিয়ায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্যতা সংকট এবং সেচ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সভায় তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানির সংকটের কারণে স্থানীয় কৃষকদের ওপর সৃষ্ট প্রভাব সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত জানানো হয়।

মতবিনিময়কালে মার্কিন রাষ্ট্রদূত আঞ্চলিক পানি ব্যবস্থাপনা এবং তিস্তা অববাহিকায় বসবাসকারী মানুষের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ