spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান, ব্যাপক তল্লাশি

মুহাম্মদ জাহাঙ্গীর আলম. চট্টগ্রাম
spot_img

মুহাম্মদ জাহাঙ্গীর আলম: চট্টগ্রাম
চট্টগ্রাম নগর সংলগ্ন সীতাকুন্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তনা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত পর্যন্ত জঙ্গল সলিমপুরের আলীনগর ও ছিন্নমূল এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

- Advertisement -

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের পাশাপাশি র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অংশ নেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, অভিযানে সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য আস্তানা, সন্দেহজনক স্থান এবং বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। অভিযানকালে স্থানীয় লোকজনকে সন্ত্রাস ও অপরাধীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। পাশাপাশি অপরাধমূলক কর্মকান্ডের সুনির্দিষ্ট তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান যৌথ বাহিনীর কর্মকর্তারা।

এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ