spot_imgspot_img
spot_imgspot_img

রাউজানে প্রকাশ্যে যুবককে গুলি, রাস্তায় পড়ে রইল লাশ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
spot_img

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

- Advertisement -

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্বৃত্তরা তাঁর বুকে গুলি করে পালিয়ে যাওয়ার পরও দীর্ঘক্ষণ মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত করিম উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের বাসিন্দা মো. শফির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেরানিহাট-সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা করিমকে গুলি করে পালিয়ে যায়। পরে সড়কেই তাঁর মৃত্যু হয়। এরপর দীর্ঘক্ষণ তাঁর মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নিহত করিম মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মাদক কারবারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এ বিষয়ে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উরকিরচরের কেরানিহাট এলাকায় কে বা কারা একজনকে গুলি করে হত্যা করেছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, নিহত করিমের বিরুদ্ধে ছয় থেকে সাতটি মামলা রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু হয়েছে।’

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ