মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

নিজস্ব প্রতিবেদক
spot_img

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) তাঁদের এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

- Advertisement -

সৌদি সংবাদমাধ্যম আজেল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে। পরে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটি আদালতে পাঠানো হয়।

বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর রাজকীয় আদেশে দণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বুধবার তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘনসহ এ ধরনের অপরাধের ক্ষেত্রে দেশটির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে ঘটনার সুনির্দিষ্ট বিবরণ, অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিস্তারিত এবং মামলার বিচারিক প্রক্রিয়া সম্পর্কে প্রতিবেদনে অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আজেল নিউজ

সর্বশেষ