আ. লীগ ভোট চুরি করেছে, বিএনপি চুরি করেছে নির্বাচনী ফল: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, যারা দেশের স্বাস্থ্যব্যবস্থা সংস্কারের কথা বলেন, তারা নিজেরা চিকিৎসা নিতে বিদেশে যান। একইভাবে শিক্ষাব্যবস্থার সংস্কারের কথা বললেও তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে।

- Advertisement -

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ ছিল। অন্যদিকে, বিএনপি নির্বাচনের ফলাফল চুরি করেছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, নির্বাচনের পর ফলাফলের যে অংশে বিএনপি জয়ী হয়েছে, তা মেনে নিলেও বিরোধীরা জয়ী হওয়া আসনগুলোর ফলাফল দলটি মেনে নিতে পারেনি।

তিনি আরও বলেন, নিজেদের অনুকূলে থাকা ফলাফল গ্রহণ করলেও গণভোটের ফলাফল মেনে নেয়নি বিএনপি। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথও নেয়নি দলটি।

এনসিপির এই নেতা অভিযোগ করেন, এসব ঘটনার মধ্য দিয়ে জুলাই সনদের কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে এবং সনদটি এখন কার্যকর উদ্যোগের পরিবর্তে অলংকারে পরিণত হয়েছে।

হাসনাত আবদুল্লাহর দাবি, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও গত সাত মাসে ১৭ বার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। বক্তব্যে তিনি স্বাস্থ্য ও শিক্ষা খাতের সংস্কার এবং নির্বাচনী ফলাফল ও গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

সর্বশেষ