খুলনায় হোটেল থেকে যৌনাঙ্গ পুড়িয়ে দেয়া লাশ উদ্ধার

spot_img

 

- Advertisement -

খুলনা মহানগরীতে আলাদা ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ৩টায় মহানগরী ডাকবাংলা মোড়ের একটি আবাসিক হোটেলের ৫০২ নম্বর কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত (৩০) বছরের এক যুবকের লাশ উদ্ধার হয়। লাশটি উলঙ্গ অবস্থায় কক্ষের বক্সখাটের নীচে লুকানো অবস্থায় ছিল। তার মুখ ও যৌনাঙ্গ আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় হোটেলের ব্যবস্থাপকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আজ দুপুরের দিকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ আসতে থাকায় হোটেলের কর্মচারীরা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এসময় দুর্গন্ধের কারণ খুজতে গিয়ে বক্সখাটের নীচে লাশের সন্ধান পায়।

অপরদিকে মহানগরীর আড়ংঘাটা বাইপাস সড়কের বড়ইতলা এলাকা থেকে অজ্ঞাত (৫০) আরেক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার হয়। সোমবার দুপুর ১২টার দিকে ওই এলাকার একটি মাছের ঘের থেকে লাশটি উদ্ধার হয়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম জানান, মৃতদেহের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ