পরাজিত হতে কেমন লাগে?’ প্রশ্ন শুনে নীরবে চলে গেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের বিপর্যয়ের পর সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কঠিন প্রশ্নের মুখোমুখি হয়ে সেগুলোর জবাব না দিয়ে একপর্যায়ে দ্রুত সাংবাদিকদের এড়িয়ে সেখান থেকে চলে যান তিনি।

- Advertisement -

শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। এর মধ্যে অন্যতম ছিল হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসকে সরিয়ে স্টিফেন মিলারকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি পরিবর্তন চেয়েছেন। জীবনের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন আনার প্রয়োজন হয় বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

এ সময় ইরানের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়লাভ করেছে এবং দুই দেশের মধ্যে আলোচনা চলছে। পাশাপাশি গত ছয় থেকে সাত মাসে কোনো মার্কিন সেনা নিহত হয়নি বলেও দাবি করেন তিনি।

তবে ট্রাম্পের এ বক্তব্যের সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা তথ্যের অসংগতি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে ইরানের হামলায় নিহত চার মার্কিন সেনার শেষকৃত্যে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এছাড়া অক্টোবর পর্যন্ত ইরানবিরোধী সামরিক অভিযানে ২৩ জন মার্কিন সেনার মৃত্যুর তথ্যও তুলে ধরা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত সেখান থেকে সরে যান ট্রাম্প। এ সময় পেছন থেকে এক সাংবাদিক তাঁকে উদ্দেশ করে চিৎকার করে জানতে চান, ‘পরাজিত হতে কেমন লাগে?’

তবে সাংবাদিকের এমন প্রশ্নের কোনো জবাব দেননি ট্রাম্প। নীরব থেকেই দ্রুত স্থান ত্যাগ করেন তিনি।

সূত্র: দ্য নিউ রিপাবলিক

সর্বশেষ