spot_imgspot_img
spot_imgspot_img

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ, হালিশহর বিএনপি নেতার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন ফেসবুক গ্রুপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ তুলেছেন স্বেচ্ছাসেবক দল বিএনপির হালিশহর থানা শাখার যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ হোসেন।

- Advertisement -

এক প্রতিবাদলিপিতে জাহিদ হোসেন বলেন, ‘কালো বিড়াল’ ও ‘সত্য উম্মোচন’ নামের ফেসবুক আইডি থেকে ‘প্রাণের হালিশহর’সহ বিভিন্ন গ্রুপে তাকে নিয়ে মিথ্যা ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানো হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট পোস্ট মুছে ফেলা এবং ব্যবহৃত ফেসবুক আইডিগুলো ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তার ভাষ্য, এসব পোস্টের স্ক্রিনশট, সংশ্লিষ্ট লিংকসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ইতোমধ্যে সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানায় সাধারণ ডায়েরি (জিডি) নম্বর-১০৮ করা হয়েছে।

জাহিদ হোসেন আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে। একই সঙ্গে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

প্রতিবাদলিপিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ