হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

- Advertisement -

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের বরাতে জানা গেছে, হাসপাতালে অবস্থানকালে রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি ড. আব্দুল মঈন খানের দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নেন।

জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) রাতে অসুস্থ হয়ে পড়লে ড. আব্দুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সর্বশেষ