পুলিশ প্রশাসনে বড় পরিবর্তন, গুরুত্বপূর্ণ ছয় পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক :
spot_img

পুলিশের শীর্ষ পর্যায়ের ছয় কর্মকর্তার দায়িত্বে রদবদল করেছে সরকার। এর অংশ হিসেবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। অন্যদিকে, শিল্প পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদারকে।

- Advertisement -

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও দপ্তরে ছয় কর্মকর্তার নতুন পদায়নের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির বর্তমান মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।

এদিকে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে বদলি করে পুলিশ টেলিকম সংস্থায় পদায়ন করা হয়েছে।

এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই আদেশের মাধ্যমে পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিট ও প্রশাসনিক দপ্তরের নেতৃত্বে পরিবর্তন এলো।

সর্বশেষ