বড়দিন উদ্‌যাপনে ২ কোটি টাকা চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্‌যাপনে দুই কোটি টাকা বিশেষ অনুদান চেয়েছিল খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে আবেদনের চেয়ে এক কোটি টাকা বাড়িয়ে মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো সারসংক্ষেপে অনুমোদন দিয়ে এ অর্থ বরাদ্দের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্‌যাপিত হবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সারসংক্ষেপে বলা হয়, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশব্যাপী বড়দিন উদ্‌যাপনের বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ জন্য ট্রাস্টের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুই কোটি টাকা বরাদ্দের অনুমোদন চাওয়া হয়।

তবে প্রস্তাবিত অর্থের পরিমাণ বাড়িয়ে তিন কোটি টাকা বরাদ্দের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ফলে ট্রাস্টের চাহিদার তুলনায় এক কোটি টাকা বেশি অনুদান পাচ্ছে খ্রিস্টান সম্প্রদায়।

এ অনুদান বড়দিন উপলক্ষে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হবে।

সর্বশেষ