নিজস্ব প্রতিবেদক: হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে। বুধবার (২১ অক্টোবর) রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি আবদুল মঈন খানের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
শায়রুল কবির খান জানান, আবদুল মঈন খানের পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
তবে তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি, চিকিৎসা কিংবা হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

