সৌদি আরবে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সৌদি আরবে হুতিদের চালানো একাধিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় দুই বাংলাদেশি হতাহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে সৌদি আরবের সরকার ও জনগণের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ।

- Advertisement -

শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সংঘটিত হামলাগুলোতে দুই বাংলাদেশি হতাহত হওয়ার ঘটনায় বাংলাদেশ গভীরভাবে মর্মাহত। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা পরিহার করে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সর্বশেষ