এভারকেয়ারে মঈন খানকে দেখতে গেলেন প্রতিমন্ত্রী মীর শাহ আলম

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক: শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রতিমন্ত্রী মীর শাহ আলম।

- Advertisement -

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তিনি মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক প্রতিমন্ত্রীকে মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

হাসপাতালে এ সময় আবদুল মঈন খানের স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন।

শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত জটিলতা দেখা দেওয়ায় গত বুধবার রাতে আবদুল মঈন খানকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন প্রতিমন্ত্রী মীর শাহ আলম।

সর্বশেষ