রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকালে উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
- Advertisement -
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৩৮ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে উদ্ধারকাজ পরিচালনা করে তারা চারজনের মরদেহ উদ্ধার করে।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

