আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, বগুড়া বিএনপির নেতা মিজান বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করেছে বিএনপি। দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত এই নেতার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে।

- Advertisement -

বুধবার (২৫ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের’ সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মী সাংগঠনিকভাবে যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ও পাঠানো বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্তটি জানানো হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগকে কেন্দ্র করে বগুড়া জেলা বিএনপির এই নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নিল দলটি। তবে বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি।

সর্বশেষ