মাদক ও অপকর্মে জড়িতদের বিএনপিতে ঠাঁই হবে না: এ্যানি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

মাদক, নারীঘটিত অনিয়ম ও বিভিন্ন অপকর্মে জড়িত নেতাদের বিএনপির রাজনীতিতে কোনো স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

- Advertisement -

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপির রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হবে। কোনো নেতা মাদক, নারীঘটিত অনিয়ম কিংবা অন্য কোনো অপরাধে জড়িয়ে পড়লে তার দলে থাকার সুযোগ নেই। লক্ষ্মীপুরে কোনোভাবেই অস্ত্র প্রদর্শন কিংবা লোহালক্কড় নিয়ে প্রভাব বিস্তারের রাজনীতি চলতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যুবদলের নেতৃত্বে ভালো ও যোগ্য ব্যক্তিদের সামনে আনা হবে। অতীতের ক্ষমতাসীন দলের কারও সঙ্গে সংশ্লিষ্ট হয়ে অপকর্মের মাধ্যমে অর্থ উপার্জন কিংবা অন্যায় কর্মকাণ্ডে জড়ানোর সুযোগও বিএনপিতে থাকবে না। তারেক রহমানের নেতৃত্বে দলের রাজনীতিতে এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে বলে জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় মহিলা দলের নেতাকর্মীদের পরিচিতি ও সাংগঠনিক কার্যক্রমকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা হয়।

সর্বশেষ