দক্ষিণ ইরানের আকাশে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি লুকাস ধরনের একটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রোববার (২৫ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

- Advertisement -

তাসনিমের প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগের বরাতে বলা হয়েছে, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটিকে শনাক্ত করা হয়। পরে প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রব্যবস্থা থেকে হামলা চালিয়ে সেটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনাবাহিনী।

তবে ড্রোনটি কোথা থেকে উড্ডয়ন দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিতের দাবি তেহরানেরকরেছিল, এর নিয়ন্ত্রণ কার হাতে ছিল কিংবা কী উদ্দেশ্যে সেটি বন্দর আব্বাসের আকাশে প্রবেশ করেছিল—এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এদিকে ইরানে সম্ভাব্য নতুন মার্কিন হামলা নিয়ে উদ্বেগের মধ্যে ড্রোন ভূপাতিত করার এ দাবি সামনে এলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, রোববারই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। পরবর্তী সময়ে এ সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। যুদ্ধবিরতি কার্যকর করা এবং স্থায়ী শান্তিচুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সংকটের স্থায়ী সমাধান এখনো অধরা।

এমন পরিস্থিতিতে বন্দর আব্বাসের আকাশে মার্কিন ড্রোন ভূপাতিত করার ইরানের দাবি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি,

সর্বশেষ