রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। বুধবার (৪ নভেম্বর) বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ বাসায় ফেরেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফেরেন মঈন খান।
এর আগে গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে।
মঈন খান হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে সেদিন রাতেই তাকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
চিকিৎসা শেষে বাসায় ফিরলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ড. আবদুল মঈন খানকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

