খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার মোংলায় সরকারি কর্মসূচি শেষ করে তিনি বাগেরহাটে গিয়ে মাজার জিয়ারত করেন এবং সেখানে দোয়ায় অংশ নেন।

- Advertisement -

প্রধানমন্ত্রীর সফরসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি হযরত খান জাহান আলীর (রহ.) মাজারে উপস্থিত হন। এ সময় মাজার জিয়ারত করে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।

পরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচিতে আরও রয়েছে খুলনায় ক্রীড়া আয়োজন। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

সর্বশেষ