পুলিশ সদস্যদের মানসিক সুস্থতায় সচেতনতা বাড়াতে সিএমপির উদ্যোগ

মোঃ রাকিব
spot_img

মো. রাকিব চট্টগ্রাম: পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রের মানসিক চাপ মোকাবিলা এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ লক্ষ্যে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং এ বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।

- Advertisement -

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নগরের লালদীঘি এলাকায় সিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের উদ্যোগে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগিতায় সভাটির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, দায়িত্ব পালনের সময় সৃষ্ট মানসিক চাপ মোকাবিলার উপায় এবং সুস্থতা বজায় রাখার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যের প্রতিও যথাযথ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা আলোচনায় উঠে আসে।

এ ছাড়া মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে নেতিবাচক ধারণা দূর করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং পুলিশ সদস্যদের মানসিক সুস্থতা রক্ষায় কার্যকর সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান পঞ্চানন আচার্য, বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

পুলিশ সদস্যদের মানসিক সুস্থতা বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে কর্মক্ষেত্রে মানসিক চাপ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।

সর্বশেষ