মো,রাকিব,চট্টগ্রাম: চট্টগ্রামের নয়াবাজার বিশ্বরোড মোড়ে ট্রাকের চাপায় আইমান নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সন্দ্বীপ উপজেলার মুছাপুর আলীমিয়া বাজারের উত্তর পাশে ভুঁইয়া হাজীর বাড়ির আলমগীর হোসেন সওদাগরের একমাত্র সন্তান।
আইমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত স্বজনেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের নয়াবাজার বিশ্বরোড মোড়ে ট্রাকের চাপায় গুরুতর আহত হয়ে আইমানের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার বিস্তারিত বিবরণ, তাঁর বয়স এবং ঘটনার সময় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আইমানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

