spot_imgspot_img

চট্টগ্রামে আদালতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

মো.মোক্তার হোসেন বাবু:
spot_img

মো.মোক্তার হোসেন বাবু: আসামির জামিন শুনানিতে আইনজীবীর অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণের অভিযোগ উঠেছে চট্টগ্রামে। এ ঘটনায় শাহেদুল হক নামে এক আইনজীবীর ডোপ টেস্ট করানোর নির্দেশ দিয়েছেন আদালত।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে বুধবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ নির্দেশ দেন।

আদালত সূত্র জানিয়েছে, নগরীর হালিশহর থানার একটি নালিশি মামলায় আসামি এমরান চৌধুরীর জামিনের আবেদন করেন তার আইনজীবী শাহেদুল হক। তবে শুনানির শুরুতে আদালতে বক্তব্য দেন বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী।

এ সময় বাদীপক্ষের আইনজীবী কীভাবে আসামির জামিনের শুনানি করছেন, তা জানতে চান আদালত।

জবাবে শ্যামলী চৌধুরী জানান, আসামির আইনজীবী শাহেদুল হক আদালতে আসতে চাইছেন না। তাই তিনি জামিনের শুনানি করতে চান। একই সঙ্গে আসামির জামিনে তার কোনো আপত্তি নেই বলেও আদালতকে জানান।

পরে আদালতের নির্দেশে বিকেল ৪টা ২৫ মিনিটে উপস্থিত হন শাহেদুল হক। আদালতের আদেশে বলা হয়েছে, শুনানির সময় তাকে অপ্রকৃতিস্থ অবস্থায় দেখা যায়। তিনি আদালতে বলেন, ‘আসামি ভুল করেছে আর ভুল করবে না।’ তার জামিন প্রার্থনা করেন।

আদেশে আরও উল্লেখ করা হয়, ওই আইনজীবীর কথা জড়িয়ে যাচ্ছিল এবং তার পোশাক, পরিচ্ছদও স্বাভাবিক ছিল না। এ অবস্থায় তিনি মদ্যপান করেছেন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়। পরে তার ডোপ টেস্ট করানোর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন বলেন, ‘আদালত এক আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিবেদন পাননি তারা।’

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ