spot_imgspot_img

ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন। এ নিয়ে গত সাত দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৩ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে ৪৩ জন, সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে ৭৯ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন মারা গেছেন। এছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৪৮৪ জন ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪০০ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৫১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৯২ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৬২৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ২৫২ জন, বরিশালে ২২১ জন, চট্টগ্রামে ১৯২ জন, ময়মনসিংহে ৬৪ জন, রংপুরে ৩৫ জন, সিলেটে ৪ জন এবং রাজশাহীতে ১০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ