spot_imgspot_img

শরীরে অভিনব কায়দায় ৫৩৪ গ্রাম স্বর্ণ, ধরা পড়লেন যাত্রী

মো. মোক্তার হোসেন বাবু:
spot_img

মো. মোক্তার হোসেন বাবু:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কায়দায় ব্যাগেজে লুকিয়ে রাখা ৫৩৪ গ্রাম স্বর্ণসহ মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে মাসকাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

- Advertisement -

আটক মোহাম্মদ হাসান মুরাদ চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।

বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে মাসকাট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে কাস্টমস হল থেকে স্ক্যানিং শেষে বের হওয়ার সময় এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হয়।

এ সময় বিমানবন্দর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের সন্ধান মেলে।

উদ্ধার করা স্বর্ণের মধ্যে রয়েছে ১০৬ গ্রাম স্বর্ণালংকার, ৪২৫ গ্রাম স্বর্ণের পিণ্ড এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ ৫৩৪ গ্রাম।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্বর্ণগুলো ব্যাগেজের ভেতরে এমনভাবে লুকানো হয়েছিল, যাতে স্ক্যানিংয়ের সময় বিভ্রান্তি সৃষ্টি হয়। পরে সন্দেহের ভিত্তিতে ব্যাগেজে বিস্তারিত তল্লাশি চালানো হলে স্বর্ণগুলো বেরিয়ে আসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া ৫৩৪ গ্রাম স্বর্ণের বিপরীতে আনুমানিক ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব আদায়যোগ্য। চালানের পরিমাণ নির্ধারণের পর উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ