spot_imgspot_img

একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না সেটা মেনে নিয়েছে দলটি: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না- এমন অবস্থান জামায়াত মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

- Advertisement -

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, “ব্যারিস্টার আবদুর রাজ্জাক একাত্তর নিয়ে যে মূল্যায়ন করেছেন, সে বিষয়ে তিনি জাতির কাছে একটা স্টেটমেন্ট দেওয়ার কথা বলেছিলেন। রাজ্জাক সাহেবের সেই স্টেটমেন্টটা ২০১৬ সালে যদি স্বাক্ষর করা হতো, তবে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো। জামায়াত কিন্তু মূলত ওই প্রশ্নটাই মেনে নিয়েছে। ওই স্টেটমেন্টের আলোকেই জামায়াতের আজকের অবস্থান।”

আইনমন্ত্রী আরও উল্লেখ করেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ‘তৎকালীন জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও পরিচালিত যুদ্ধ’ শব্দগুলো যুক্ত করার বিলে সংসদীয় প্রক্রিয়ায় জামায়াত না ভোট দেয়নি। তিনি বলেন, “২০১৬ সালে ব্যারিস্টার রাজ্জাক রাজনৈতিক দর্শন ও নীতি অনুসরণ করে একটি স্টেটমেন্ট ড্রাফট করেছিলেন একাত্তরে জামায়াতের ভূমিকাকে জাতির সামনে আনার জন্য। সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে জামায়াত পরোক্ষভাবে ‘না’ ভোট না দেওয়ার মধ্য দিয়ে একাত্তরের সেই ভূমিকাকে কনসিড (স্বীকার) করল। এখানেই রাজ্জাক সাহেবের দূরদর্শিতা প্রকাশ পায়।”

একই সঙ্গে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জামায়াতের আইনজীবীদের উপস্থিত না থাকা নিয়েও সমালোচনা করেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর ভেতরে এখনো অনেক সংস্কারের বিষয় রয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ