spot_imgspot_img

চট্টগ্রামে মাদকের টাকার জন্য ২০ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, ৯৯৯-এ ফোনে উদ্ধার

মো.রাকিব :
spot_img

মো.রাকিব : মাদকের টাকা জোগাড় করতে নিজের ২০ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ মায়ের ফোন পেয়ে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশ।

- Advertisement -

শনিবার রাতে শিশুটির মা সীমা (২৬) ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। তাঁর অভিযোগ, মাদকাসক্ত স্বামী লোকমান হোসেন সাগর (২৭) তাঁদের ২০ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে গেছেন।

অভিযোগ পাওয়ার পর শিশুটিকে উদ্ধারে দ্রুত মাঠে নামে সদরঘাট থানার মোবাইল টহল দল। নগরের বিভিন্ন এলাকায় প্রায় দুই ঘণ্টা অভিযান চালানোর পর পশ্চিম মাদারবাড়ি এলাকার যুগী চাঁদ মসজিদ লেইন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে পুলিশ শিশুটিকে নিরাপদে তাঁর মায়ের কাছে হস্তান্তর করে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। পরে তাকে মায়ের জিম্মায় দেওয়া হয়।

তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ