শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ১৫০ শিশু স্বাগত জানায়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এ সময় প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে নির্ধারিত আসনে বসেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন।

দিবসটি উপলক্ষে আয়োজনে শিশুদের অংশগ্রহণে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি শিশুদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া, ‘শৈশব’ শিরোনামের স্মরণিকার মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনী ও ফটো গ্যালারি ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠান শেষে শিশু জাদুঘর ভবনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ভবনের নিচতলায় স্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশনের উদ্বোধন করার কথা রয়েছে।

সর্বশেষ