৭ নভেম্বর ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি সরকারের

নিজস্ব প্রতিবেদক
spot_img

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি থাকবে। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

- Advertisement -

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব ওয়ালীউল দামান।

এর আগে ৫ অক্টোবরের মন্ত্রিসভা বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিসভার ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে দিবসটি পালন করা হবে।

নতুন এই সিদ্ধান্তের ফলে সাধারণ ছুটির তালিকায় আরও একটি দিন যুক্ত হলো। এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে পালিত হবে।

সর্বশেষ