১৭ বছরের অনিয়ম-দুর্নীতির অবসান ঘটিয়েছে বিএনপি সরকার: এলজিআরডিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img

বিগত সময়ে বাংলাদেশে পাওয়া বিদেশি সহায়তার যথাযথ ব্যবহার হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে উন্নত ও ধনী দেশগুলোও তাদের আর্থিক সহায়তা কমিয়ে দিয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধে পদক্ষেপ নিয়েছে। জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। বৈঠক শেষে ইউনিসেফের প্রতিনিধিদলের সদস্যরা জানান, দেশের সব মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে তারা বাংলাদেশকে সহযোগিতা করবেন।

এ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দেওয়া তার মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে দেশের পানি পরিস্থিতিতে নানা ধরনের সংকট তৈরি হচ্ছে।

তিনি বলেন, উজানে পানি আটকে দেওয়ার ফলে দেশের বিভিন্ন নদ-নদীতে পানির প্রবাহ কমে যাচ্ছে। এর সঙ্গে বাড়ছে পানিতে লবণাক্ততার মাত্রা। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে দেশের দক্ষিণাঞ্চলে। সেখানে সুপেয় পানির সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে।

মন্ত্রী বলেন, নিরাপদ পানি নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এ ক্ষেত্রে ইউনিসেফসহ উন্নয়ন সহযোগীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে বাংলাদেশের পানি সরবরাহ ব্যবস্থা, নিরাপদ পানি নিশ্চিতকরণ এবং বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পানির সংকট মোকাবিলায় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

সর্বশেষ