যুক্তরাষ্ট্রে দল বদলালেও ইরানের বিরুদ্ধে নীতি বদলাবে না: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় ধরনের সাফল্য সত্ত্বেও ইরানের প্রতি ওয়াশিংটনের বৈরী অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার ভাষ্য, মার্কিন প্রশাসনে রাজনৈতিক দল পরিবর্তিত হলেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নীতিতে মৌলিক কোনো পরিবর্তন আসবে না।

- Advertisement -

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে প্রকাশিত এক বার্তায় মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় কিংবা গোষ্ঠীগত পরিবর্তন ঘটলেও ইরানি জনগণের প্রতি দেশটির শত্রুতামূলক মনোভাব দূর হবে না।

তিনি আরও অভিযোগ করেন, ওয়াশিংটন ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করছে। যুক্তরাষ্ট্র নিজের তৈরি সংকটের কারণেই অপূরণীয় পতনের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাতের প্রসঙ্গ তুলে মোজতবা খামেনি বলেন, ওই যুদ্ধের পর ওয়াশিংটনের পতনের প্রক্রিয়া আরও দ্রুত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়কে ইরানের নেতারা ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখছেন। তাদের মতে, নির্বাচনের এই ফলাফল মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনের পাশাপাশি ওয়াশিংটনের নীতিনির্ধারণেও প্রভাব ফেলতে পারে।

তবে নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে বাস্তবিক কোনো পরিবর্তন আসে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের বিদ্যমান অবস্থান কতটা পরিবর্তিত হবে, সেটিই এখন আলোচনার বিষয়।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ